জয়পুর: পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে জয়পুরে বৈঠক।
Jaipur, Purulia | Nov 14, 2026 পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে লোক কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার জয়পুরের রাজ দরবার কমিউনিটি হলে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি উমাকান্ত কুমার, পরিষদের সম্পাদক ডা. বিবেকানন্দ সান্যাল-সহ বিশিষ্টজনেরা। সভায় সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা এবং পঞ্চায়েতের পরিকল্পনায় মানুষের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। জয়পুর ও আড়শা ব্লকের ১৫টি সংঘের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।