রঘুনাথপুর ২: চেলিয়ামা এলাকার একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করলেন মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি
পঞ্চমীর সন্ধ্যায় পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা এলাকার একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করলেন এলাকার বাসিন্দা তথা পাড়া বিধানসভার বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি।এদিন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে চেলিয়ামার কলগালি নামোপাড়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন। এরপর করগালির উপর পাড়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন।তারপর চেলিয়ামা শারদীয়া দুর্গোৎসব চেলিয়ামা ইয়ুথ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন।