হেমতাবাদে এক নাবালিকাকে অপহরণ এর অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। সোমবার ধৃত যুবককে আদালতে পেশ করে পুলিশ। ধৃত যুবকের নাম ফিরোজ আলী, বাড়ি ছোটো কান্তর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ১৬তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জানায় হেমতাবাদ সদর এলাকার বাসিন্দা।