সিউড়ি ১: আদালতের নির্দেশে দখলদারিকে সরিয়ে জায়গার মালিকের হাতে জায়গা ফিরিয়ে দিল সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে
Suri 1, Birbhum | Nov 27, 2025 দীর্ঘদিন ধরে সিউড়ির নুড়ুই পাড়াতে এক ব্যক্তির জায়গা দখল করে রাখার অভিযোগ ওঠে আরেক ব্যক্তির বিরুদ্ধে। আর সেই ঘটনায় জায়গার মালিক ২০১৩ সালে একটি মামলা করে। ২০২৫ সালের সেই মামলার রাই বেরোয় সেখানে জায়গার মালিক জয় লাভ করে। বৃহস্পতিবার দিন সিউড়ি থানা পুলিশের উপস্থিতিতে সেই দখলদারিকে সরিয়ে দিয়ে জায়গার মালিকের হাতে জায়গাটিকে ফিরিয়ে দেওয়া হল।