সাঁকরাইল: মৌড়ীগ্রাম দুইল্যা সারোদা পল্লি শীতলা মাতার পূজা কমিটির সদস্যরা পালা গানের আয়োজন করলেন
মৌরীগ্রাম দুইল্যা সারোদা পল্লি শীতলা মাতা পূজা কমিটির সদস্য দের পরিচালনায় শীতলা পূজা উপলক্ষে শনিবার রাত ১১ টা থেকে শুরু হলো পালা গান । এই বছর তাদের ৩৬ তম বর্ষে পূজা অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে মন্দিরে পূজা পাঠ চলে ,মহিলারা দণ্ডী কাটেন। রাত থেকে শুরু হলো মনসা মঙ্গল কাব্য থেকে নেওয়া বহুলা লক্ষিন্দর সেজে পালা গান এর আয়োজন করলেন। এই পালা গান দেখতে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করছেন।