হেমতাবাদ: বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানিয়ে হেমতাবাদে বিধায়ক কে সংবর্ধনা অঙ্গনওয়াড়ি কর্মীদের
বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিদাওয়া জানিয়ে হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন কে সংবর্ধনা দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবার দুপুরে হেমতাবাদের শালবাগান এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, বিজেপি নেতৃ সুপর্না ভট্টাচার্য, সৌমিতা সরকার সহ অন্যরা। এদিন অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বিভিন্ন দাবিদাওয়া বিধায়ক কে জানান।