কাশীপুর: কাশিপুরে বাপ-বেটা মিলে আদিবাসীদের জমি লুট করেছে,তৃণমূল প্রার্থীকে নিয়ে কটাক্ষ রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর
কাশীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করলেন শুভেন্দু অধিকারী, তৃণমূল প্রার্থীকে নিশানা।শুক্রবার কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদার সমর্থনে নির্বাচনী প্রচারে করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাশীপুর সেবাব্রতী সংঘের মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। সভায় তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া ও তাঁর বাবা প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়ার নাম না করেই কটাক্ষ করেন শুভেন্দু।