লালবাগে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নারী পাচার ও মাদক কারবার বন্ধের ডাক
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগের বুধাসপাড়ায় সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আকাশপথে সরাসরি লালবাগে পৌঁছে ক্যাবিনেট মন্ত্রী গৌরীশঙ্করের পুজোর উদ্বোধন করেন তিনি। এরপর বহরমপুরে আরও দুটি পুজো মণ্ডপের উদ্বোধন করে আকাশপথেই ফিরে যান মুখ্যমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সীমান্তবর্তী এলাকায় নারী পাচার-সহ সমস্ত ধরনের পাচার বন্ধ করার আবেদন জানান তিনি। পাশাপাশি লালবাগ শহরের উন্নয়নের প্রসঙ্গে হাসপাতাল থেকে শুরু করে স্কুল ও কলেজের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও, আইনশৃঙ্খলা রক্ষা এবং পাচার রুখতে পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বিএসএফ এবং মুর্শিদাবাদের জেলাশাসকের কাজেরও প্রশংসা করেন। মাদক পাচার ও মাদক কারবার সম্পূর্ণভাবে বন্ধ করার জন্যও আবেদন জানান মুখ্যমন্ত্রী।