কলকাতা পুলিশের তরফে প্রকাশিত হল পুজো গাইড ম্যাপ। দুর্গাপুজোয় ট্রাফিক সামলাতে কলকাতা পুলিশের বিশেষ প্রস্তুতি। শহরের রাস্তায় ৬ হাজার পুলিশকর্মী এবং ৬ হাজার হোমগার্ড মোতায়েনের কথা জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। এছাড়াও, শহরের ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অ্যাম্বুল্যান্স থাকবে।
অন্যদিকে, মিছিল নিয়ে পুলিশ কমিশনারের বার্তা—নিয়ম মেনে অনুমতি নিয়ে মিছিল করতে হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা না হয়।