পুরুলিয়া ১: ডাকাতির বড় সড় ছক বানচাল: মফঃসল পুলিশের জালে আরও এক দুষ্কৃতী, পাঠানো হলো আদালতে
এলাকায় বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল মফঃসল থানার পুলিশ। গত ৩ আগস্ট রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একাধিক দুষ্কৃতীকে ধাওয়া করে গ্রেপ্তার করেছিলেন থানা তদন্তকারীরা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ ও জোরদার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের বিশেষ দল এলাকা থেকে ‘এসকে আক্তার’ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাতির ছক ও স্থান নির্ধারণে সে সক্রিয়ভাবে জড়িত ছিল। আজ ধৃত এসকে আক্তারকে আদালতে পেশ করা হয়।