পাথারকান্দি গণপিটুনি ঘটনা: এয়ারগান দিয়ে গুলি চালানোর অভিযোগে অভিযুক্তসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীভূমিঃ পাথারকান্দিতে দুই কিশোরকে গণপিটুনির ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন। শ্রীভূমি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় এয়ারগান দিয়ে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিসহ মোট ৪ জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভাঙা অবস্থায় এয়ারগানের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।