বান্দোয়ান: ধবনি গ্রামে এক বৃদ্ধর অস্বাভাবিক মৃত্যু
বান্দোয়ান থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধর।শুক্রবার আনুমানিক বেলা ১১ টা নাগাদ জানা যায় বান্দোয়ান থানার ধবনি গ্রামে একটি ইঁট ভাটায় পরেশ মাঝি নামে এক বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে,চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। জানা যায় ওই বৃদ্ধের বাড়ি বান্দোয়ান থানার হেত্যাকোল গ্রামে।