গঙ্গারামপুর: রাত পোহালেই শুরু গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর ছটপুজো উৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গঙ্গারামপুর শহরের পুনর্ভবা নদীর তীরে ছটপুজো উৎসবের জন্য ঘাট সাজানো হয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা ও পরিষ্কারের মাধ্যমে। বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ঘাটের প্রস্তুতি পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণ ও সুন্দর আয়োজন নিশ্চিত করতে চলছে সক্রিয় প্রস্তুতি।