ইটাহার: দাদার নাবালিকা শালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেপ্তার ভাই, ঘটনায় চাঞ্চল ইটাহারের এক গ্রামে
দাদার নাবালিকা শালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেপ্তার ভাই। সোমবার ধৃতকে আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ইটাহারের দূর্লভপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। ধৃতের নাম তুফান মুর্মু। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার আলতাদিঘি গ্রামে।