দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের একটি গ্রাম থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে
বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাত সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের একটি গ্রামে। সোমবার বেলা একটা নাগাদ দেগঙ্গা থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। পরিবারের দাবি রবিবার রাতে বাড়িতে ছিল ওই নাবালিকা। রাত সাড়ে সাতটা নাগাদ বাড়ির নিকট হইতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।