দেগঙ্গা: এক ব্যবসায়ীর চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ, আটক করা হয়েছে কর্মচারীকে
মালিকের বাইক চুরির অভিযোগে কর্মচারীকে আটক করলো দেগঙ্গা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইকটিও। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল দেগঙ্গা ব্লকের পশ্চিম চ্যাংদানা গ্রামে। পরদিন শুক্রবার সুশান্ত বিশ্বাস নামে ওই কর্মচারীর বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছিলেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। তদন্ত নেমে পুলিশ ওই ব্যক্তির সাথে ফোনে যোগাযোগ করে। বাইকটি দেগঙ্গা থানায় জমা দেয়ার কথা বলে। কিন্তু সে থানায় বাইক জমা দেয়নি বলে অভিযোগ। পরে পুলিশ সুশান্তকে