হেমতাবাদ: বাঙ্গালবাড়িতে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যায় বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নুর কালাম, তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যুঞ্জয় দত্ত সহ অন্যরা। এদিন শতাধিক জন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।