*নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ*
*কৈলাসহর, ২৭ অক্টোবর:* ভোট চুরি ও গদি চুরির অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার রাতে কৈলাসহরে মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ করল ঊনকোটি জেলা কংগ্রেস।
জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মশাল মিছিলে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, যুব কংগ্রেস রাজ্য কমিটির সহ-সভাপতি রাকেশ দাস ও কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
জেলা কংগ্রেসের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে। দেশজুড়ে ভোটার তালিকায় কারচুপি করে বিরোধীদের ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। এর মূল কারিগর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
এদিন রাতে শহরের রাজপথে মশাল হাতে মিছিল করেন দুই হাজারের অধিক কংগ্রেস কর্মী-সমর্থক। "ভোট চোর গদি ছোড়" এবং "নির্বাচন কমিশনার হায় হায়" স্লোগানে মুখরিত হয় এলাকা। মিছিল শেষে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়।
Amarpur, Gomati | Oct 29, 2026