ঝাড়গ্রাম: পুকুরিয়া সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংগীত শিল্পী কুন্দন কুমারের অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন
শনিবার রাত্রে ঝাড়গ্রামের পুকুরিয়া সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পুরুলিয়ার সংগীত শিল্পী কুন্দন কুমারের অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। জানা গেছে পুকুরিয়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো এই বছর ৫৩ তম বর্ষে পদার্পণ করলো। পুজোকে ঘিরে মেতে ওঠেন এলাকার মানুষজন। এমনকি পুজো পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষজনের সমাগম হয়েছে পুকুরিয়াতে।