রঘুনাথপুর ২: মৌতড়ে মোটর বাইকের ধাক্কায় ১ব্যক্তির মৃত্যতে এলাকায় শোকের ছায়া
মর্মান্তিক ভাবে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ঐ ব্যক্তির নাম দীপক বাউরি।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতড় ডি গ্রামে।জানা যায়,শনিবার রাত্রে রঘুনাথপুর-চেলিয়ামা রাস্তায় মৌতড় ডি গ্রামের কাছে দীপক যখন রাস্তা পারাপার করছিল ঐ সময় চেলিয়ামা গ্রামের বাসিন্দা বিজয় রায় মোটর বাইক নিয়ে যাওয়ার সময় দীপককে ধাক্কা মারলে দীপক গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।