পুরুলিয়া ১: নির্বাচনের আগে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল রামনগর গ্রামের বেশ কয়েকটি পরিবার
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই জেলাজুড়ে রাজনৈতিক দলবদল ও শক্তিবৃদ্ধির পালা তুঙ্গে। শনিবার পুরুলিয়ার রামনগর গ্রামে এক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দল ছেড়ে বেশ কয়েকটি পরিবার এদিন আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগদান করে।