চোপড়া: পুজোর এখনও কয়েক সপ্তাহ বাকি, কিন্তু তার আগেই উৎসবের আমেজে সরগরম চোপড়া
পুজোর এখনও কয়েক সপ্তাহ বাকি, কিন্তু তার আগেই উৎসবের আমেজে সরগরম চোপড়া। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দাসপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির ৭৫ তম বর্ষের প্রস্তুতি। বিগ বাজেটের এই পুজোয় এবার দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ চমক। পুজো কমিটির সম্পাদক মিহির কুমার দাস জানান, এবারের মণ্ডপ তৈরি হচ্ছে অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে। খেজুর গাছের আঁশ ও নেট জাতীয় পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে সূক্ষ্ম কারুক