রায়গঞ্জ: কুলিক ব্রিজে রাতের আতঙ্ক! ফ্যাক্টরি-কর্মীর উপর হামলা, ছিনতাই মোবাইল-সাইকেল-পার্স
কুলিক ব্রিজ এলাকায় গভীর রাতে ফ্যাক্টরি চালক বিপ্লব রায়ের (পূর্ব কলেজপাড়া) সাইকেল, মোবাইল ও ১২০০ টাকাসহ পার্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ফ্যাক্টরি থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় চার-পাঁচ মুখোশধারী দুষ্কৃতী তাঁকে মারধর করে ছিনতাই করে। শনিবার রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।