রায়গঞ্জ: পাওনা টাকা ফেরত ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে এসপির দ্বারস্থ গ্রামবাসী
পাওনা টাকা ফেরত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রায়গঞ্জের কমলাবাড়ি হাট সংলগ্ন নোয়াবাড়ি গ্রামের বাসিন্দারা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ, টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে রতন সরকার নামে এক ব্যক্তি সাত-আটশো মানুষের কাছ থেকে প্রায় ৯০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা চাইতে গেলে বিক্ষোভ ও ঝামেলা হয়। উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে বলে দাবি। অভিযুক্ত বর্তমানে পলাতক।