রায়গঞ্জ: শেষ ভিডিও কলে বাবাকে বিদায়, ভোরেই নিথর হেমতাবাদের ১০ বছরের পুনম—মেয়ের রহস্যমৃত্যুতে মুম্বই থেকে ছুটে এলেন বাবা
বাবার সঙ্গে শেষ ভিডিও কলে কথা বলেই ঘুমাতে গিয়েছিল ১০ বছরের পুনম রায়। ভোররাতে আচমকা পেটে ব্যথা শুরু হলে তাকে হেমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মুম্বই থেকে ছুটে আসেন বাবা উদয় রায়। কালিয়াগঞ্জের মাহাতোপাড়ার বাসিন্দা পুনম দিদার বাড়ি হেমতাবাদের ভোজনডাঙিতে থাকত। সুস্থ শিশুর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। রহস্যমৃত্যুর কারণ খুঁজছেন বাবা।