পুরুলিয়া ১: আবাস মেলে না, বিদ্যুৎহীন ভাঙা ঘরেই দিন কাটছে পুরুলিয়ার দিনমজুর পরিবারের
ভরা বর্ষায় ঘরজুড়ে শুধুই জলের তোড়, আর খসে পড়ছে চালের মাটির চাঁপ। বিষাক্ত পোকামাকড়ের আতঙ্ক আর প্রাণভয়ের মধ্যে দিয়েই ত্রিপল খাটিয়ে একচালা ভাঙা ঘরে বাস করছেন পুরুলিয়া শহরের ২ নম্বর ওয়ার্ডের মুনসেফডাঙ্গার বাসিন্দা প্রেমনাথ বাউরি। সঙ্গে রয়েছেন গর্ভবতী স্ত্রী ও বৃদ্ধা মা কল্যাণী বাউরি। দিনমজুর প্রেমনাথের পক্ষে নিজের খরচে বাড়ি তৈরি তো দূর, স্ত্রীর চিকিৎসার খরচ চালাতেই কালঘাম ছুটছে।