বলরামপুর: সাইক্লোনের দাপটে দুয়ারসিনি মোড়ে ভেঙে পড়ল বিশাল গাছ,এক ঘন্টা ধরে অবরুদ্ধ বলরামপুর বাঘমুন্ডি রাজ্য সড়ক
বলরামপুর-বাগমুন্ডি ৪ নম্বর ব্যস্ততম রাজ্য সড়কের দুয়ারসিনি মোড় এলাকায় রাস্তার উপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। এর ফলে ঝালদা,বাগমুন্ডি ও বলরামপুরের সংযোগকারী ওই প্রধান রাজ্য সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে প্রায় এক ঘন্টা ধরে ।দুর্ঘটনার পর পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের কোনো উদ্ধারকারী দল বা বিপর্যয় মোকাবিলা বাহিনী না পৌঁছানোয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা যায়।