...পিস্তল কার্তুজ সহ ধৃত বিহারের দুই যুবক ...
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি নাইন এমএম পিস্তল ও তিনটি কার্তুজ সহ বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। অভিযানে ছিলেন আসাম রাইফেলসের জোয়ানরাও । রবিবার শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।