বলরামপুর: অনাস্থায় পতন তৃণমূল প্রধানের,বড়উরমা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন গীতা মাহাতো
অনাস্থা ভোটে অপসারিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রধান শ্যামলী মাহাতো। তাঁর স্থলাভিষিক্ত হয়ে পুরুলিয়ার বলরামপুর ব্লকের বড়উরমা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন গীতা মাহাতো। কড়া পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে শুক্রবার দুপুরে নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।