কাশীপুর: সাঁওতালি মাধ্যমে ইতিহাস গড়ল কাশিপুরের কুনামি কিসকু, মাধ্যমিকে রাজ্যের প্রথম
সাঁওতালি মাধ্যমে ইতিহাস গড়ল পুরুলিয়ার কুনামি কিসকু, মাধ্যমিকে রাজ্যের প্রথম। পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের কালিদহ অঞ্চলের প্রত্যন্ত জিওল গড়িয়া গ্রামের মেয়ে কুনামি কিসকু এ বছর মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি মিডিয়ামের মাধ্যমে রাজ্যের প্রথম স্থান দখল করে ইতিহাস সৃষ্টি করল। তার এই অসামান্য সাফল্যে শুধু জেলা নয়, গোটা রাজ্যই গর্বিত। কুনামির এই উজ্জ্বল ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার জোয়ার বইছে।সোমবার তার বাড়িতে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জান