নিম্নমানের রাস্তা সংস্কারের অভিযোগে কদমগাছিতে বিক্ষোভ, তদন্তের আশ্বাস বিডিওর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বগলাডাংগি বুথের কদমগাছি গ্রামের দক্ষিণপাড়ায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ ঘিরে উত্তেজনা ছড়ায়। নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, নির্ধারিত সিডিউল মেনে কাজ করা হচ্ছে না। বালির পরিবর্তে মাটি ব্যবহার এবং নিম্নমানের পেভার ব্ল