ইটাহার: ৩ মাস থেকে বন্ধ মিড ডে মিলের বরাদ্দ! পরিষেবা সচল রাখতে ইটাহার BDO অফিসে স্মারকলিপি প্রদান শিক্ষক-শিক্ষিকাদের
৩ মাস থেকে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের বরাদ্দ। ফলে মিড-ডে মিল পরিষেবা সচল রাখতে চরম বিপাকে পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। তাই মিড-ডে মিলের বকেয়া বিল প্রদান সহ ৭ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিডিওকে স্মারকলিপি দিলেন ইটাহার উত্তর ও ইটাহার চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি বকেয়া বরাদ্দ না পেলে সেপ্টেম্বর মাস থেকে ব্লক প্রশাসনকে মিড-ডে মিল পরিষেবা চালানোর দায়িত্ব গ্রহণের দাবি জানান শিক্ষক শিক্ষিকারা।