: সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হল কালিয়াগঞ্জে। রবিবার রাত আট'টা নাগাদ শহরের বিবেকানন্দ মোড়ে শিবির হয়। সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গেও এদিন কথা বলেন পুলিশ আধিকারিকরা। ছিলেন, কালিয়াগঞ্জ থানার আইসি সুদীপকুমার প্রধান, সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের এসআই শিশির সাহা প্রমুখ।