বরাবাজার: দেশপ্রেমের বার্তা নিয়ে বরাবাজারের রাস্তায় বিজেপির তিরাঙ্গা যাত্রা
দেশজুড়ে চলছে ‘হরঘর তিরাঙ্গা’ কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বুধবার বিকেলে বরাবাজার শহরে আয়োজিত হলো বিশেষ তিরাঙ্গা যাত্রা। ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল-১ ও মণ্ডল-২-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাতে জাতীয় পতাকা, মুখে দেশাত্মবোধের স্লোগান—এভাবেই বরাবাজার শহরের রাস্তায় পা মেলালেন কয়েকশো বিজেপি নেতা-কর্মী ও সমর্থক। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই তিরাঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরতেই এই কর্মসূচি