কাশীপুর: কাশীপুরে অবৈধ বালি বোঝাই ২ টি ট্রাক্টর আটক,চালক পলাতক
কাশীপুরে অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকাল চারটার সময় কাশীপুর থানার পুলিশ কাশীপুর সোনাথলী রাস্তায় অভিযান চালিয়ে অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করে।দুটি ট্রাক্টরের সাথেই নম্বরবিহীন ট্রলি ছিল এবং প্রতিটি ট্রলিতে আনুমানিক ৯০ সিএফটি করে বালি বোঝাই ছিল। পুলিশ দেখে চালকরা গাড়ি ফেলে পালিয়ে যায়। ধাওয়া করেও কাউকে ধরা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বালি তোলার কোনো বৈধ পারমিট ছাড়াই অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। এই ঘটনায