হেমতাবাদ: হেমতাবাদে সীমান্ত এলাকায় অপরাধ মূলক কাজের অভিযোগ, ধৃত ১ জন
সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজ এবং কাটা তাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শাহাজাহান আলী বাড়ি হেমতাবাদ ব্লকের সীমান্তবর্তী মাটিয়াডোব এলাকায়। বুধবার ধৃত ব্যক্তিকে ৫দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নামে একাধিক মামলা রুজু রয়েছে এর আগেও তাকে বহুবার গ্রেফতার করা হয়েছিলো।