শালতোড়া থানায় বর্ণাঢ্য আয়োজনে কালীপুজোর শুভ উদ্বোধন, ফিতে কেটে সূচনা করলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি
আলোকসজ্জা ও উৎসবের আবহে কালীপুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে শালতোড়া থানা প্রাঙ্গণ। আর সেই উৎসবের সূচনা হল বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
শালতোড়া থানা প্রাঙ্গণে আয়োজিত কালীপুজোর শুভ উদ্বোধন করলেন শালতোড়া বিধানসভার বিধায়ক চন্দনা বাউরি। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে পুজোর শুভ সূচনা করেন তিনি।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার বিশিষ্ট সমাজসেবী রাহুল গাঙ্গুলি ও অরূপ মণ্ডল, সুজিত মন্ডল , আকাশ মন্ডল । এছাড়াও উপস্থিত ছিলেন শালতোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন নাগ, থানার অন্যান্য পুলিশ প্রশাসনের আধিকারিক সহ বিশিষ্ট জনেরা এবং শালতোড়া থানা কালীপুজো কমিটির সদস্যরা।
পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা প্রাঙ্গণে এই কালীপুজোকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। পুজোর আনন্দে সামিল হয়েছেন পুলিশকর্মী থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সব মিলিয়ে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় উৎসবেও সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এক সুন্দর পরিবেশ ধরা পড়ল শালতোড়া থানা প্রাঙ্গণে।