“পেট খালি হলেই আমরা সবসময় ক্ষুধার জন্য খাই না—অনেক সময় অভ্যাসের কারণেও খাই।”
চেম্বারে পেসেন্টদের একটি প্রশ্ন মাঝে মাঝে করি—
“আপনি সত্যিই ক্ষুধার্ত ছিলেন, নাকি শুধু সময় হয়ে গিয়েছিল বলে খেয়েছিলেন?”
বিকেল হলেই চা-বিস্কুট,
টিভি দেখতে দেখতে কিছু খাওয়া,
কাজের মাঝে বিরক্ত লাগলে কিছু খাওয়া—
এসব অনেক সময় physical hunger নয়, habit বা emotional eating-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।
📌 আমার আজকের পুষ্টিবিদের টিপস,,,,,,
পরেরবার কিছু খাওয়ার আগে নিজেকে মাত্র ১০ সেকেন্ড সময় দিন এবং প্রশ্ন করুন—
“আমার সত্যিই ক্ষুধা লেগেছে, নাকি শুধু খেতে ইচ্ছে করছে?”
যদি সত্যিই ক্ষুধা লাগে, তাহলে পুষ্টিকর খাবার বেছে নিন।
আর যদি শুধু অভ্যাসের কারণে খেতে ইচ্ছে করে, তাহলে একটু জল পান করে বা কয়েক মিনিট অন্য কোনো কাজে মন দিতে পারেন।
💚 খাবারের সঙ্গে সম্পর্কটা বুঝতে পারাও Nutrition-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
আজ হাবড়ার চেম্বারে পেসেন্টদের সঙ্গে শুধু কী খাবেন তা নয়, কেন এবং কখন খাচ্ছেন—সেটা নিয়েও আলোচনা হলো।
আপনারও যদি বারবার অকারণে খাওয়ার অভ্যাস থাকে বা নিজের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়, তাহলে ব্যক্তিগত Nutrition Guidance নেওয়া যেতে পারে।
📩 Personalized Diet & Lifestyle Consultation-এর জন্য যোগাযোগ করতে পারেন।
— পুষ্টিবিদ চন্দ্রিমা দে
U & URS NUTRITIONIST
#NutritionTips #পুষ্টিবিদ #PatientCounselling
#Health #HealthyLifestyle #HealthTips #Nutrition #NutritionTips #HealthyEating #BalancedDiet #Wellness #HealthyHabits #FitAndHealthy #LifestyleModification
Kolkata, Kolkata | Sep 21, 2026