পাড়া: পাড়া মন্ডল ৩ এর চিতরা গ্রামে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো
Para, Purulia | Oct 31, 2026 পাড়া বিধানসভার ,পাড়া মণ্ডল ৩ এর উদয়পুর অঞ্চলের চিতরা গ্রামে ভারতীয় জনতা পার্টির বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চিতরা গ্রামের বিজেপির বুথ কমিটির সদস্যদের সাথে নিয়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সহ দলের সংগঠনকে আরো মজবুত করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল, জেলা সম্পাদিকা রাধিকা মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।