পণের দাবিতে বধূ নির্যাতন। গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দায়ের কাশিপুর থানায়। জানা যায়, বছর তিনেক আগে কাশিপুর থানার অন্তর্গত বাজড়া গ্রামের তরুণী সুতপা চক্রবর্তীর সঙ্গে সাঁতুড়ি থানার মুরাড্ডি এলাকার বাসিন্দা দেবজ্যোতি মুখার্জি নামে এক যুবকের বিয়ে হয়। বিবাহের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে স্বামী ও শাশুড়ি তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত, বলে অভিযোগ সুতপা চক্রবর্তীর। গত ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দ