ত্রিপুরা থেকে বলিউডে সৌমী শৈলেশ! সালমান খানের ছবিতে প্লেব্যাক গেয়ে নজর কাড়লেন চেবড়ির মেয়ে
খোয়াই, ত্রিপুরা: ছোট্ট গ্রাম চেবড়ি থেকে বলিউডের সংগীত জগতে নিজের পরিচিতি গড়ে তুলছেন ত্রিপুরার মেয়ে সৌমী শৈলেশ। সালমান খান অভিনীত ‘মাতৃভূমি’ ছবিতে প্লেব্যাক গানের সুযোগ পেয়ে নতুন পরিচিতি অর্জন করেছেন খোয়াই জেলার এই প্রতিভাবান গায়িকা।
জানা গেছে, ছবির ‘মদিরাপন’ (Madirapan) গানটিতে কণ্ঠ দিয়েছেন সৌমী শৈলেশ। গানটির সুর করেছেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া এবং কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার সমীর অঞ্জান। জনপ্রিয় প্লেব্যাক গায়ক জাভেদ আলীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৌমী।
ত্রিপুরার প্রত্যন্ত এলাকার চেবড়ি থেকে শুরু করে বলিউডের বড় পরিসরে পৌঁছানোর এই যাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই সাফল্যে গর্বিত খোয়াই তথা সমগ্র ত্রিপুরার সংগীতপ্রেমীরা।
#SoumeeSailesh #Tripura #Khowai #Bollywood #SalmanKhan
Silchar, Cachar | Nov 23, 2026