নাকাশিপাড়া: কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ নাকাশীপাড়া পুলিশের মাঝেরগ্রাম এলাকায়
পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রশাসনে তৎপরতা ততই বেড়ে যাচ্ছে। ইতিমধ্যেই নাকাশিপাড়ায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনী। প্রতিদিনই প্রায় রুটমার্চ হয়ে থাকে । আজ তারা নাকাশিপাড়া পুলিশের সহায়তায় মাঝেরগ্রাম এলাকা রুটমার্চ করলেন। মাঝের গ্রামের সুলতানপুর, রাইবালি সহ বিভিন্ন এলাকা রুটমার্চের সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।