গতকাল যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উদয়পুর বাগমা এলাকায় ফের যান দুর্ঘটনা। উদয়পুর থেকে আগরতলা গামী একটি ঘাতক গাড়ি দ্রুতগতিতে এসে সুজোরে ধাক্কা মেরে উদয়পুর বাগমা বাজারের চার থেকে পাঁচটি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বাগমা বাজার এলাকায়। সূত্রের খবর গাড়ি চালককে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে ডিআইবি ওয়াচার।
Udaipur, Gomati | Sep 19, 2026