পুরুলিয়া ১: সদর হাসপাতালের প্রসূতি বিভাগে রোগী ও তাঁদের পরিবারের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠতেই সোচ্চার হলেন MLA
পুরুলিয়া সদর হাসপাতালের প্রসূতি বিভাগে রোগী ও তাঁদের পরিবারের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠতেই সোচ্চার হলেন বিজেপি নেতা সুদীপ মুখার্জি (কাল্টু)। অভিযোগ পাওয়া মাত্রই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতির তদারকি করেন। অভিযোগ, প্রসূতি বিভাগে কর্মরত কিছু কর্মী এবং ‘রিলিভার’-এর নামে কয়েকজন অবৈধ ব্যক্তি দরিদ্র রোগী ও তাঁদের আত্মীয়দের কাছ থেকে জোরপূর্বক টাকা দাবি করছিল। খবর পেয়েই সরাসরি হাসপাতালে হাজির হন সুদীপ মুখার্জি।