পুরুলিয়া ১: অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাড়ামারায় ২ জনের মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য
গতকাল রাতে টামনা থানার অন্তর্গত কাড়ামারা এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথদুর্ঘটনা। অজ্ঞাত কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই মোটরসাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কাড়ামারা এলাকার রাস্তার ওপর দু'জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।