পুরুলিয়া ১: ১২ দফা দাবিতে পুরুলিয়ায় ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও ডেপুটেশন
পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটি পেশাগত বিভিন্ন সমস্যা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে ১২ দফা দাবিতে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। ২৫ সেপ্টেম্বর পুরুলিয়া জেলা জজ আদালত চত্বর থেকে একটি সুসংগঠিত মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে রাঘবপুর মোড়ে অবস্থিত জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পৌঁছায়। সেখানে ল ক্লার্করা তাঁদের বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হন এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে এক স্মারকপত্র