জোরবাংলো-সুখিয়াপোখরি: ১৩ সেপ্টেম্বর আসছে ‘রাই শব্দকোষ’ মোবাইল অ্যাপ, রাই ভাষার সংরক্ষণে নতুন উদ্যোগ
কিরাত রাই জনজাতি মহাসংঘের উদ্যোগে তৈরি ‘রাই শব্দকোষ’ মোবাইল অ্যাপ আগামী ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। রাই ভাষার শব্দভাণ্ডার সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য এই প্রথম মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে।