ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদীয়া গ্রামে। কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের। কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাখনা চারা রোপণ করেন। দুই দিন মাখনার জমি দেখতে যেতে পারেননি। মঙ্গলবার সকালে গিয়ে দেখেন প্রায় পাঁচ বিঘা জমির সমস্ত মাখনা চারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অভিযোগ,রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে চারাগুলো নষ্ট করে।