কাঁকসা: দেউল পার্কে বন ভোজনে যোগ দিলেন কাজল শেখ,সেখানে সংবর্ধনা জানালেন বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান
পাপুড়ী হাই মাদ্রাসার স্কুলের পক্ষ থেকে কাঁকসায় দেউল পার্কে বন ভোজনের আয়োজন করা হয়েছিল।মঙ্গলবার সেই বন ভোজনে যোগ দেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ।এদিন কাঁকসায় দেউল পার্কে ছাত্র ছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের সাথে দেউল পার্কে বসে বনভোজন করেন তৃণমূল নেতা কাজল শেখ।এর পরে বীরভূমের উদ্যেশ্যে রওনা দেওয়ার পথে কাঁকসায় বনকাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।