হজ পালন শেষে দেশে ফিরলেন হাজযাত্রীরা, ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
নয়াদিল্লি, ২ জুন : পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় হাজযাত্রীরা। মঙ্গলবার হজ-২০২৬-এর প্রথম প্রত্যাবর্তনকারী ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (টার্মিনাল-৩) অবতরণ করলে হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এসময় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিমানবন্দরে উপস্থিত থেকে হাজযাত্রীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজ পালন সফলভাবে সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরে আসা সকল হাজির মঙ্গল কামনা করেন।
প্রথম প্রত্যাবর্তনকারী ফ্লাইটে আগত হাজযাত্রীদের মুখে ছিল পবিত্র হজ পালনের আনন্দ ও তৃপ্তির ছাপ। বিমানবন্দরে তাঁদের স্বজনরাও উপস্থিত থেকে আবেগঘন পরিবেশে স্বাগত জানান।